ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

চকরিয়ায় ডাকাতি-ধ*র্ষ*ণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট দুপুরে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণ কোনাখালী এলাকায় অভিযান চালিয়ে জিসান (২৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি চকরিয়া থানায় দায়ের হওয়া ডাকাতি ও ধ-র্ষ-ণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র লুকিয়ে রাখার বিষয়ে তথ্য পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট রাত পৌনে ২টার দিকে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া ও দক্ষিণ কোনাখালী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে পূর্ব কোনাখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি টিনের বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় একটি পুরোনো দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক উদ্ধার করা হয়। একই স্থান থেকে একটি সেলাই রেঞ্জ গ্রীল কাটার, একটি দামা ও একটি কিরিচও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি এসব অস্ত্র ডাকাতির কাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় চকরিয়া থানায় দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় পৃথক মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার 


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।