ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নেত্রকোণায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রতিবেশী যুবককে ঘিরে সন্দেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় দিলু আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক বাবুলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দিলু আক্তার ওই গ্রামের এনামুলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর স্বামী ও এক সন্তান বিদেশে থাকেন। পরিবারের একটি মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে বাড়ির কাছাকাছি গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দিলু আক্তারকে। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পূর্বধলা থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ওই গৃহবধূর শ্বাসপ্রশ্বাস চলতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে গুরুতর অবস্থায় পেয়েছিল। তখন তাঁর সামান্য শ্বাসপ্রশ্বাস ছিল। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, প্রাথমিকভাবে দিলু আক্তারের গলার নিচে খামচানোর মতো দাগ দেখা গেছে। তবে শরীরে বড় ধরনের আঘাত বা রক্তপাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ফলে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় অভিযুক্ত বাবুলকে আটকের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।