ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ফেনীর লালপোলে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
কাস্টমস কর্মকর্তা ছবির ক্যাপশন: কাস্টমস কর্মকর্তা
নিজস্ব প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আলিমের মৃত্যু হয়।

নিহত আবদুল আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌর এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনার পর সড়কে পড়ে থাকা বাসটি সরাতে দুটি রেকার ব্যবহার করা হয়। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।