ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নাগেশ্বরীতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
রিমন সিদ্দিকী, কুড়িগ্রাম প্রতিনিধি:

 কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের ঢলুবাড়ি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, ওই গ্রামের দুলাল মিয়ার চার বছর বয়সী মেয়ে মোছা. মুবাশিয়া খাতুন এবং আয়নাল হোসেনের পাঁচ বছর বয়সী ছেলে মো. সিয়াম।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে বাড়ির কাছের একটি পুকুরপাড়ে খেলতে যায় মুবাশিয়া ও সিয়াম। সেখানে তারা মাছ ধরার চেষ্টা করছিল। একপর্যায়ে কোনোভাবে একজন পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

কিছুক্ষণ পর শিশু দুটিকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পরে পুকুরে তাদের সন্ধান করা হয়। স্থানীয় স্বজন ও প্রতিবেশীরা তল্লাশি চালিয়ে দুপুর ১টার দিকে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করেন।
মুমূর্ষু অবস্থায় তাদের দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে ঢলুবাড়ি গ্রামে শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

কেদার ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জানান, বাড়ির কাছের পুকুরে পড়ে দুপুরের দিকে শিশু দুটির মৃত্যু হয়েছে। পরিবার দুটি আর্থিকভাবে অসচ্ছল। এ ঘটনায় পুরো এলাকায় শোক নেমে এসেছে।

কচাকাটা থানার ওসি অপন কুমার দাস জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা (ইউডি) করার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।