ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের মালবাহী বগি লাইনচ্যুত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
ফাইল ফটো ছবির ক্যাপশন: ফাইল ফটো
মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা মালামালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার জংশন স্টেশনের প্রধান রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের দিকে থাকা একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় সান্তাহার হয়ে যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ফলে ওই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে থেমে থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, লাইনচ্যুত মালবাহী বগিটি আপাতত ঘটনাস্থলে রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে বগিটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।