ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

আশুগঞ্জে ফাঁড়ির কক্ষে গুলিবিদ্ধ হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
নিহত পুলিশ কর্মকর্তা ছবির ক্যাপশন: নিহত পুলিশ কর্মকর্তা
নিজস্ব সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম (৫২)। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে। আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ফজরের নামাজ আদায় শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন জাহাঙ্গীর আলম। হাঁটা শেষে ফাঁড়িতে ফিরে নিজের কক্ষে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর সেখানে গুলির শব্দ শুনতে পান অন্য পুলিশ সদস্যরা। পরে তাঁর কক্ষে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে তাঁর ব্যবহৃত পিস্তলটিও পড়ে ছিল।

খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের পিস্তলের গুলিতে এসআই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।