ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছুরি-চাকুসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে মেহেদীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।


নিহতের স্ত্রী রাত্রি জানান, প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। মেহেদী তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড তৈরির কাজ করতেন। রাতে পুলিশ পরিবারের সদস্যদের জানায়, শাহআলী মাজারের পাশে মেহেদী ছুরিকাঘাতে আহত হয়েছেন।


নিহতের বড় ভাই সোহেল হোসেন বলেন, এ ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে বলে তারা জানতে পেরেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভাই হত্যার সঠিক বিচার দাবি করেন।


শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, রাতের দিকে শাহআলী মাজারের পাশে ছুরি-চাকুসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির ছুরিকাঘাতে পাশের এক যুবক আহত হয়েছেন। আহত মেহেদীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


পুলিশ জানিয়েছে, নিহত মেহেদী হাসানের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। তিনি রাজধানীর মিরপুর থানাধীন বড়বাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় সাইনবোর্ড কারিগর ছিলেন।


পুলিশের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডটি ছিনতাইয়ের উদ্দেশ্যে, নাকি পূর্বশত্রুতার জেরে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।