আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টা সময়ে এক যুবক ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার করছে বলে অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, উপজেলার ভূঞাপুর চরপাড়া গ্রামের ফরহাদের ছেলে সিফাত ইসলাম (২২) ভূঞাপুর উপজেলা নিজ বাসায় চৌচালা টিনের ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে। প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
সে মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে কেউ বাদী হয়নি বিধায় লাশ ময়না তদন্তে নেয়া হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত। জেলা পুলিশ সুপারের সিদ্ধান্তের অপেক্ষায় লাশ থানায় রাখা হয়েছে। তবে এ ব্যাপারে ভূঞাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান, কোন অভিযোগ না থাকায় তারা জেলা প্রশাসক বরাবর পোস্ট মর্ডেম না করার আবেদন করায় লাশ থানায় রাখা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, জেলা প্রশাসকের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্হা নেয়া হবে, তবে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে ।
দেশ বাংলা টিভি ডেস্ক