ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ধানমন্ডি-২৭-এ অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন ছবির ক্যাপশন: ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
স্টাফ রিপোর্টার :
রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্সের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই সকাল ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ধানমন্ডি-২৭-এর একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কেউ হতাহত হয়েছেন কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।