ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

চট্টগ্রামে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
চট্টগ্রামে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য ছবির ক্যাপশন: চট্টগ্রামে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণ করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক প্রাণ হারান। একই ঘটনায় দায়িত্ব পালনরত এক কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার ব্যবস্থা করা হয়।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে নিহতদের একজন হিসেবে সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের নাম প্রকাশ করা হয়েছে। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বাসিন্দা বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। তবে অপর নিহত সেনাসদস্যের পূর্ণ পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কোনো কারিগরি বা অন্য কারণ ছিল কি না, তা জানতে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।