ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ, রাতে স্থগিত উদ্ধার অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের চরলাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন,গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), চরলাখপুর গ্রামের মজিবুর রহমান শুভচানের মেয়ে শান্তা (১৬), টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে সৌরভ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে শ্বশুরবাড়ি চরলাখপুরে বেড়াতে গিয়েছিলেন ওবায়দুল্লাহ। অন্যদিকে শান্তা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন।

গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত পানির গভীরে তলিয়ে যান। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সৌরভও নদীতে ডুবে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত নদীতে নেমে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালান। তবে স্রোত বেশি থাকায় তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শীতলক্ষ্যা নদীতে প্রবল স্রোতের কারণে রাতে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে রাতের জন্য অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।