ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টেকনাফে বসতবাড়িতে অভিযান, ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ছবির ক্যাপশন: ১০ হাজার ইয়াবাসহ আটক ৩
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় নগদ টাকা ও চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ডেইলপাড়া এলাকার একটি বাড়িতে তল্লাশি চালানোর সময় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। একই অভিযানে নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে এসব আলামতসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মাদক পাচার ও বিস্তার ঠেকাতে টেকনাফসহ উপকূলীয় এলাকায় অভিযান আরও জোরদার করা হবে বলেও কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।