ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলে ৮ শতাধিক জিপিএ-৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগের কথা জানালেন টুকু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
ছবির ক্যাপশন:
আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি
দেশের শিক্ষা ব্যবস্থা বিগত সরকারের সময়ে অবনতির দিকে চলে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে বর্তমান সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮ শতাধিক কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে বর্তমান সরকার নতুনভাবে নতুন কুঁড়ি চালু করেছে।

তিনি বলেন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার মতো আয়োজন তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে নিয়মিত ক্লাসে মনোযোগী হওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি করবে।

টাঙ্গাইলকে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রিজুয়ান সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।