ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে পার্কিং করা বাসে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
পার্কিং বাসে আগুন ছবির ক্যাপশন: পার্কিং বাসে আগুন
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরতলির কানাইপুরে করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করে রাখা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, করিমপুর হাইওয়ে থানার সামনে বাসটি পার্কিং করে রাখা ছিল। রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে বাসটিতে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি পরিবহনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাসটিতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।