ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)।  ছবি সংগৃহীত ছবির ক্যাপশন: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদ :
রাজধানীর মুগদা এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে মানিকনগরের আগুনের গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ একটি গ্যারেজে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। রাতের দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্যারেজ মালিক আব্দুল গাফফার জানান, আব্দুল্লাহ তার মেয়ের জামাই ছিলেন এবং দীর্ঘদিন ধরে গ্যারেজটির দেখভালের দায়িত্ব পালন করতেন। দুর্ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি।

নিহত আব্দুল্লাহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাসিন্দা মো. কফিল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি মুগদার মানিকনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।