স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান খান বদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁচপীর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় বদরুজ্জামান খান বদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)