ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

জামালপুরে অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
স্টাফ রিপোর্টার: 
জামালপুরে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাহমিনা আক্তার নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার সেলিম মিয়া ও পারভীন আক্তার দম্পতির মেয়ে। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাহমিনা ট্রেনটির ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলেও সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ ও কলেজের পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার পরিচয়পত্রের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে তাহমিনা কী কারণে জামালপুরে এসেছিলেন এবং কীভাবে রেললাইনে ট্রেনের সামনে চলে আসেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।