ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় বাসে ১৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
বগুড়ায় বাসে ১৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: বগুড়ায় বাসে ১৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার
স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি: 

বগুড়ায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সদর উপজেলার মাটিডালী বিমানমোড় এলাকায় করতোয়া পাম্পের কাছের মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ফরহাদ হোসেন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিপিএসসি, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একজন মাদক কারবারি যাত্রা করছেন।

তথ্যের সত্যতা যাচাই ও মাদক উদ্ধারে এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশে একটি বিশেষ দল মাটিডালী বিমানমোড় এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের যাত্রী ফরহাদ হোসেনের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় অভিযানকারী দল।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তার ফরহাদ হোসেনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।