ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
ইজিবাইক ছবির ক্যাপশন: ইজিবাইক
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ হাজার যানের ব্যাটারি চার্জ করতেই প্রতিদিন ৩০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হচ্ছে, যা প্রায় দুটি উপজেলার মোট চাহিদার সমান।

বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, একটি অটোরিকশায় ৪ থেকে ৫টি ব্যাটারি থাকে। প্রতিটি গাড়ি ফুল চার্জ করতে ৮ থেকে ১২ ইউনিট বিদ্যুৎ লাগে। গ্যারেজ মালিকদের হিসেবে জেলায় প্রতিদিন গড়ে ৭ লাখ ২০ হাজার ইউনিট বিদ্যুৎ শুধু এই যানগুলো চার্জেই ব্যয় হচ্ছে।

এদিকে পিডিবির টাঙ্গাইল সদরের তিনটি ফিডারে (বৈল্লা, কচুয়াডাঙ্গা ও ময়মনসিংহ রোড) মোট গ্রাহক ৩ লাখ ৬৭ হাজারের বেশি। সেখানে দৈনিক চাহিদা ১৭০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে ১০০ থেকে ১১০ মেগাওয়াট। ফলে ঘাটতি থাকছে ৪১ শতাংশ। পিডিবির আওতায় শুধু সদরেই ৩৩ হাজারের বেশি ইজিবাইক চার্জ নিচ্ছে, যার মধ্যে শহর এলাকায় ১৫ হাজার।

অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কালিহাতী, বাসাইল, সখীপুর, মির্জাপুর, নাগরপুর, দেলদুয়ার ও সিরাজগঞ্জের চৌহালীসহ বিশাল এলাকায় গ্রাহক ৬ লাখ ৫১ হাজার। সেখানে চাহিদা ২১০ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিড থেকে অর্ধেকও পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিদিন ৯০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।

সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিক আওয়ারে চার্জ। প্রতিদিন রাত ৮টার পর যখন জাতীয় গ্রিডে চাহিদা সবচেয়ে বেশি, তখনই গ্যারেজগুলোতে সারি সারি গাড়ি চার্জে বসানো হয়। এতে গ্রিডের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।

এ বিষয়ে টাঙ্গাইল পিডিবির (বিক্রয় ও বিতরণ) নির্বাহী প্রকৌশলী জানান, গ্রাহকদের চাহিদাই মেটাতে পারছি না, তার ওপর হাজার হাজার ইজিবাইকের লোড। এটি নিয়ন্ত্রণে পৌরসভা ও বিআরটিএকে এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।