ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার কাহালুতে ওসির নম্বর ক্লোন করে অর্থ দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
কাহালু থানার ওসি শরিফুল ইসলাম ছবির ক্যাপশন: কাহালু থানার ওসি শরিফুল ইসলাম
মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের ফোন নম্বর ক্লোন করে বিরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম হোসেনের কাছে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ক্লোন করা নম্বর ব্যবহার করে ওসির পরিচয় দিয়ে চেয়ারম্যানের কাছে অর্থ চাওয়া হয়। বিষয়টি জানতে পেরে কাহালু থানার ওসি শরিফুল ইসলাম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ওসি জানান, ক্লোনিং অ্যাপ ব্যবহার করে তার ফোন নম্বর হ্যাক বা ক্লোন করে ওই চেয়ারম্যানের কাছে অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পরিচয় বা ফোন নম্বর ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে কিংবা আর্থিক লেনদেনের অনুরোধ জানালে যথাযথভাবে যাচাই না করে কোনো অর্থ না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতারণার মাধ্যমে কেউ যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা অর্থ লেনদেনের অনুরোধ পেলে দ্রুত সংশ্লিষ্ট থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

কর্তৃপক্ষের পরিচয় ব্যবহার করে এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে অপরিচিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে আসা আর্থিক অনুরোধ যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।