ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার কাহালুতে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
বগুড়ার কাহালুতে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: বগুড়ার কাহালুতে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের কাছে একটি অটোরিকশা পাওয়াকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। 

তবে এটি হত্যাকাণ্ড কি না কিংবা অটোরিকশাটির সঙ্গে মরদেহ উদ্ধারের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া স্ট্যান্ডসংলগ্ন বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা কিবরিয়া পেপার মিলের দক্ষিণ পাশে কচুরিপানার মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের স্থানটির কাছেই একটি অটোরিকশা পাওয়া গেছে। এ কারণে অটোরিকশাটি কীভাবে সেখানে এলো এবং মৃত ব্যক্তির সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সেটিও তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এ সময় কাহালু থানার পুলিশ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।