স্টাফ রিপোর্টার:-
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় মাদক পাচারের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই যানবাহন থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, মাদকের বিস্তার ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স