ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টাঙ্গাইলে বাড়িতে অভিযান, ৩৮০ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত সুজনকে পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লীর পাশের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে মুত অন্তু রবি দাসের ছেলে সুজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী দলের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাশিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মো. জিয়াউল হক ও মো. আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুজনের বাড়িতে অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়েছে। অভিযানের সময় সুজন বাড়িতে ছিলেন না। তাকে আটকের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।