ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মধুপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর বাসস্ট্যান্ডের ব্রিজের উত্তর পাশে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির (৩০) উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মোল্লাবাড়ী গ্রামের শামসুল হকের ছেলে। তিনি মির্জাবাড়ী বাজারে টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিলেন হুমায়ুন কবির। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রান্তিক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।