ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

চাঁদপুরে ভাড়া বাসায় মিলল ২২ হাজার ইয়াবা, পালাল মাদক কারবারি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
চাঁদপুরে ভাড়া বাসায় মিলল ২২ হাজার ইয়াবা ছবির ক্যাপশন: চাঁদপুরে ভাড়া বাসায় মিলল ২২ হাজার ইয়াবা
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মোট ২২ হাজার ১২০ পিস ইয়াবা জব্দ করা হলেও অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে মাদক কারবারি ফারহান রানার ব্যবহৃত একটি কক্ষ তল্লাশি করে খাটের নিচে কৌশলে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে একই কক্ষে থাকা একটি মোটরসাইকেলেও তল্লাশি চালিয়ে আরও ১২০ পিস ইয়াবা পাওয়া যায়।

অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, অভিযানের বিষয়টি বুঝতে পেরে ফারহান রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের পাশাপাশি তার সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।