ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

যাত্রীর শরীরে মিলল ১ কোটি ৭৪ লাখ টাকার সোনা, উদ্ধার করল কাস্টমস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ঢাকা থেকে আনন্দ সরকার:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের ভেতরে লুকিয়ে আনা তিনটি সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা পেস্টগুলোর ওজন ১ হাজার ২৯০ গ্রাম। পরিশোধনের পর এগুলো থেকে প্রায় ১ কেজি খাঁটি সোনা পাওয়া যেতে পারে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে আসা এক যাত্রীকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি চালাচ্ছিল ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-০২ এলাকায় পৌঁছালে ওই যাত্রীকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পায়ুপথে সাদা কস্টেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্ট পাওয়া যায়।
কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম। তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। পরীক্ষার প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধন করলে আনুমানিক ১ হাজার গ্রাম বা ১ কেজি খাঁটি সোনা পাওয়া যেতে পারে। এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় উদ্ধার করা সোনা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।