ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মেয়ের জন্মদিনের কেক কেনা হলো না, বাড়ি ফেরার পথেই প্রাণ গেল প্রবাসী বাবার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 ইং
প্রাণ গেল প্রবাসী বাবার ছবির ক্যাপশন: প্রাণ গেল প্রবাসী বাবার
নিজস্ব প্রতিবেদক:-
চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আল আমিন (৪০) নামে এক সৌদিপ্রবাসী। মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু পথে বাসের ধাক্কায় থেমে যায় তাঁর জীবন। আগামী রোববার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল আমিন উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

স্বজনদের সূত্রে জানা যায়, নিজের মেয়ের জন্মদিনের কেক কিনতে মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জের উদ্দেশে রওনা হন আল আমিন। পথে মৌতাবাড়ী এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে আল আমিন ও তাঁর সঙ্গে থাকা হৃদয় (১৯) গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আল আমিনের নিকটাত্মীয় বাহারউদ্দিন জানান, আগামী রোববার সকালে তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। মেয়ের জন্মদিনের আনন্দঘন মুহূর্তকে ঘিরে কেক কিনতে বের হলেও আর বাড়িতে ফেরা হলো না এই প্রবাসীর।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।