ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ, দুর্গাপূজার অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
সহালয়া ছবির ক্যাপশন: সহালয়া
নিজস্ব প্রতিবেদক:
চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর পূর্বপুরুষদের স্মরণে তর্পণের মধ্য দিয়ে দেশে উদযাপিত হয়েছে পবিত্র মহালয়া। এর মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।

শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সর্বজনীন পূজা কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সকাল ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে মন্দিরে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে ৭টায় প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ করা হয়। সকাল ৯টায় বিশেষ প্রার্থনা ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে আয়োজনের পরবর্তী পর্ব সম্পন্ন হয়।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এ দিন থেকেই দেবী দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। দুর্গাপূজাকে ঘিরে মন্দির ও পূজামণ্ডপগুলোতে শুরু হয় প্রস্তুতির শেষ পর্যায়ের ব্যস্ততা।

মহানগর সর্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পঞ্জিকা অনুসারে, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ছয় দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
মহালয়াকে ঘিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দুর্গাপূজার আগমনী আবহে উৎসবের প্রস্তুতি আরও জোরদার হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।