ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুই ককটেল নিক্ষেপ, তদন্তে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:-
রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি দুটি ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সাংবাদিকদের জানান, দুটি মোটরসাইকেল আরোহী সেখানে এসে কয়েক মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান।

পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা তদন্তে নেমেছেন। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হবে।

অবিস্ফোরিত ককটেলটি পরীক্ষা করে তাতে কোনো স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলে জানান ইবনে মিজান। তাঁর ভাষ্য অনুযায়ী, বস্তুটি অনেকটা পটকার মতো ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে এ ধরনের ঘটনার বিষয়ে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক ব্যবহার না করে বিকল্প লিংক রোড দিয়ে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থার বাইরে থাকা পথ ব্যবহার করেই তারা ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।