ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ঢাকায় বাংলা কবিতার আসর-এ কবিতা আবৃত্তি ও সাহিত্য আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
কবিতা আবৃত্তি ও সাহিত্য আলোচনা ছবির ক্যাপশন: কবিতা আবৃত্তি ও সাহিত্য আলোচনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানী ঢাকায় কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা ও কবিদের পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কবিতার আসর’-এর কবি সমাবেশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় শাহবাগের পরিবাগ রোডের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ সাহিত্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবিরা নিজেদের লেখা কবিতা আবৃত্তি করেন। পাশাপাশি কবিতার বিষয়বস্তু, ভাষা, ছন্দ ও ভাব প্রকাশের নানা দিক নিয়ে আলোচনা করেন তাঁরা। কবিতায় মানুষের অনুভূতি, সমাজের বাস্তব চিত্র এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
সাহিত্যচর্চাকে আরও গতিশীল করা, কবিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলা কবিতার বিকাশে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে অনুষ্ঠানে মতবিনিময় হয়।

কবি দেলওয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি মো. বুলবুল হোসেন। আয়োজনটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ‘বাংলা কবিতার আসর’-এর অ্যাডমিন কবি কবীর হুমায়ূন।

সমাবেশে উপস্থিত ছিলেন কবি কবীর হুমায়ূন, কবি মো. বুলবুল হোসেন, কবি মো. মনিরুজ্জামান, কবি দেলওয়ার হোসেন সিকদার, কবি এম নাজমুল হোসেন, কবি মো. ফরিদ উদ্দিন, কবি সামীম উল্লাহ, কবি শ্যামল সরকার, কবি মো. আতাহার হোসেন, কবি গোলাম রাব্বি, কবি জাফর পাঠান, কবি সাহাদাত হোসেন ও কবি মো. খাইরুল কাদির।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহানা মমতাজ ও পলি, যাঁরা কবিদের সহধর্মিণী হিসেবে অংশ নেন। উপস্থিত ছিলেন কবিপুত্র মো. রাহাত হোসেনও।

কবিতা পাঠ ও সাহিত্য আলোচনার মধ্য দিয়ে আয়োজনে অংশ নেওয়া কবিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সাহিত্যিক বন্ধন আরও সুদৃঢ় হয়। বাংলা কবিতার চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।