নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর জলঢাকায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) নীলফামারী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের কিসামত বটতলা ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং ডিবির ইনচার্জ এসআই মো. সোহরাব হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নিজ বাড়ি থেকে দুই নারীকে আটক করা হয়। পরে তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারির দ্বিতীয় তাকে রাখা একটি মেলামাইনের বাটির নিচে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ১২ অক্টোবর জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।
মামলাটি ১৮ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে। পরে গ্রেপ্তার দুই নারীকে আদালতে পাঠানো হয়।
মাদক উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দেশ বাংলা টিভি ডেক্স