ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকা ও ১৮ বছরের যুবকের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় একই সকালে পৃথক দুটি দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকা ও এক যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষিকা।

 অন্যদিকে, বাড়ির সামনে গাছে উঠে কাজ করার সময় নিচে পড়ে মারা গেছেন ১৮ বছর বয়সী এক যুবক। সোমবার (১২ অক্টোবর) সকালে সদর ও শ্যামনগর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকার মোল্লার মোড়ে মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে শামীমা নাসরিন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন।

শামীমা নাসরিন সদর উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের বাসিন্দা মো. জালালউদ্দীনের মেয়ে।

সদর থানার উপপরিদর্শক শরিফুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে স্বামীর মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন শামীমা। বৈকারী এলাকার মোল্লা বাড়ির মোড়ে মোটরসাইকেলটি বাম দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। সংঘর্ষের পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। পরে সেটি বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই দিন সকাল ৭টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান শাহিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের একটি রেইনট্রি গাছে উঠে ভাইরাস পোকা কাটার কাজ করছিলেন শাহিন। একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই সকালে ঘটে যাওয়া পৃথক দুই দুর্ঘটনায় সাতক্ষীরায় দুই পরিবারে শোকের আবহ তৈরি হয়েছে। একজন বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন, অন্যজনের মৃত্যু হয়েছে গাছ থেকে পড়ে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।