ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ছবির ক্যাপশন: দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি
মোঃ স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বগুড়ায় সচেতনতামূলক র‍্যালি ও দুর্যোগ প্রস্তুতিবিষয়ক কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট। দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

২০২৬ সালের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ সামনে রেখে জার্মান রেড ক্রস ও সুইস রেড ক্রসের সহযোগিতায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় বগুড়া রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে দুর্যোগ প্রস্তুতিবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য এ কে এম তৌহিদুল আলম মামুন, এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল, মো. আবিদুর রহমান সোহেল, মো. মাহফুজুল হক ও রাশেদা খাতুন রানী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া ইউনিটের ইউনিট লেভেল অফিসার শিকদার রাহাত ইসলাম, সুইস রেড ক্রসের প্রতিনিধি অমল কুমার প্রামাণিক, যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি মো. ইমন বাবু এবং যুব রেড ক্রিসেন্টের প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক।

আয়োজকেরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু দুর্যোগের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করাই যথেষ্ট নয়। এর আগে থেকেই ঝুঁকি শনাক্ত করা, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং সাধারণ মানুষকে সচেতন করে তোলা জরুরি। পারিবারিক পর্যায়ে প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। 

ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।