ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, ক্ষতিগ্রস্ত দুই ভবন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ডেক্স রিপোর্ট :
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটসহ সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কারখানার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সোলতানুর আফরিন জুনায়েদ।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে। আগুন নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও আশা প্রকাশ করেন তিনি।

ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের কারখানায় আগুন লাগে। 

খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন। পরে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্টেশন থেকে পর্যায়ক্রমে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

আগুনের তীব্রতা বেশি থাকায় শুরুতে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ও সংস্থার সহায়তা নেওয়া হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের একজন সদস্যসহ মোট ১০ জন আহত হয়েছেন। তাঁদের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কারখানাটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহযোগিতা নিতে হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।