ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে প্রাণ গেল ২১ জনের, নিহতদের অধিকাংশই শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক | দেশ বাংলা টিভি নিউজ

পাঠদান চলাকালে হঠাৎ ধসে পড়ে একটি বেসরকারি স্কুলের ছাদ। মুহূর্তেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিক্ষার্থী ও শিক্ষকরা। পাকিস্তানের পেশোয়ারে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষিকা রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদিাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিমের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত শিশুদের বয়স ১৩ বছর বা তার কম। এ ঘটনায় আহত আরও ১৭ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর হাসপাতালটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

পেশোয়ারের ডেপুটি কমিশনারের কার্যালয় জানিয়েছে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকা অবস্থায় স্কুলটির ছাদ ধসে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি উদ্ধার অভিযানের প্রাথমিক পর্যায়ে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। পরে হাসপাতালের দেওয়া তথ্যে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়।

পাকিস্তানে ভবন নির্মাণে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ভবন ও ছাদ ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে পেশোয়ারের এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সূত্র: ডন (Dawn), রয়টার্স (Reuters)।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।