ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার সময়সীমা, অমান্যে জেল-জরিমানার হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার সময়সীমা ছবির ক্যাপশন: ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার সময়সীমা
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরের ব্যস্ত সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। দখলদারদের ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা ও পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও দখল অব্যাহত থাকলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌর শহরের প্রধান বাজার ও বাইপাস এলাকায় পরিচালিত বিশেষ অভিযান থেকে এ নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা।

অভিযান চলাকালে সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে দোকানপাট বসানো, বিভিন্ন পণ্যসামগ্রী ছড়িয়ে রাখা এবং জনসাধারণের চলাচলের জায়গা দখলের চিত্র দেখতে পান অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে দখলদারদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দখল সরিয়ে নিয়ে সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়।

এ সময় বাজারের সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে মিজান নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মির্জাপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌর শহরের প্রধান বাজার ও বাইপাস এলাকায় ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। 

এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পথচারীরা।

তবে অভিযান শেষ হওয়ার পর আবারও ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা শুরু হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের মতে, এক দিনের অভিযান নয়, নিয়মিত তদারকি ও দখলমুক্ত জায়গা পুনরায় দখল ঠেকাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও অবৈধ স্থাপনা বা দখল পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শেষে পুনরায় সড়ক বা ফুটপাত দখল করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

প্রশাসনের এই নির্দেশ বাস্তবায়িত হলে মির্জাপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দিয়ে মানুষের চলাচল সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে দখল সরানো এবং পরবর্তী সময়ে তা বজায় রাখতে প্রশাসন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।