রিমন সিদ্দিকী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ আক্টোবর( বুধবার) দিবাগত রাত ২ টার দিকে পরিচালিত অভিযানে তাঁর শয়নকক্ষ থেকে চার ধরনের ব্র্যান্ডের মোট ১৪৬ বোতল মদ উদ্ধার করা হয়।
রৌমারী থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ও উপপরিদর্শক (এসআই) শাহানুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের একটি বাড়িতে তল্লাশি করে মদগুলো জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black এবং ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মদের পরিমাণ ১৪৬ বোতল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের মো. সবুর আলীর ছেলে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজ এবং তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্যও হুমকিস্বরূপ। মাদকের উৎস, সরবরাহপথ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের অবস্থান কঠোর।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স