ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বরিশালের গৌরনদীতে বাসের চাপায় কাতারপ্রবাসীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাতারপ্রবাসী ছিলেন।

নিহত ব্যক্তির নাম অপু মাঝি (২৮)। তিনি গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল হানিফ পরিবহণের একটি বাস। সকাল ১০টার দিকে বাসটি তাঁরাকুপি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের নিচে আটকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।