ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

দুর্গাপূজায় টাঙ্গাইলে ২৮০০ পরিবারের জন্য, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর উপহার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ছবির ক্যাপশন: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসচ্ছল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে ২ হাজার ৮০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

 তাঁর ব্যক্তিগত অর্থায়নে এসব পরিবারের জন্য পোশাক ও নগদ অর্থ সহায়তার ব্যবস্থা করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি উপহারসামগ্রীও বিতরণ করেন।

আয়োজকদের তথ্যমতে, এ উদ্যোগের আওতায় ২ হাজার ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। পাশাপাশি হরিজন সম্প্রদায়ের ৩০০ পরিবারের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই তিনি ব্যক্তিগত উদ্যোগে সহায়তা দিয়ে আসছেন। ঈদে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষেও সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

এ ছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।