ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টঙ্গীতে দুই স্থানে আগুন, পুড়ল ১০ দোকান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় ঘটে যাওয়া এসব ঘটনায় আনুমানিক ২৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে দুটি ঘটনাতেই কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় কাদেরিয়া টেক্সটাইল গেটের পাশে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

 খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় খাবারের হোটেল, মুদি ও মনোহারি দোকানসহ আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের হিসাবে, সেখানে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

একই রাতে আউচপাড়া এলাকার খাঁপাড়া রোডে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৩৯ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। দীর্ঘ চেষ্টার পর রাত ২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় দুটি সেমিপাকা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিপরীতে প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

দুটি ঘটনায় মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।