ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

আড়াইহাজারে নিখোঁজ শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার দুই দিন পর একটি ভাড়া ঘর থেকে এক শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 নিহত শ্রমিকের নাম নাদিম আকন্দ (৩৬)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। আড়াইহাজারের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মিলে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সকাল থেকে নাদিমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাতেনের ভাড়া দেওয়া একটি ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাঁর ছেলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় নাদিমের মরদেহ উদ্ধার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই ঘরে নড়াইল জেলার হাকিম মোল্লা নামের এক ব্যক্তি ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাঁর সঙ্গে নিহতের স্ত্রীর কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে দাম্পত্য কলহের বিষয়টি সামনে রেখে তদন্ত করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, নিহতের পারিবারিক ও দাম্পত্য বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।