ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পিকআপ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পিকআপ জব্দ ছবির ক্যাপশন: আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পিকআপ জব্দ
 নিজস্ব সংবাদদাতা : ঢাকার আশুলিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাত ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে হাইওয়ে সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা চন্দ্রা হয়ে বাইপাইলের দিকে আনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-উত্তরের একটি দল অভিযানে নামে। অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের একটি পুরোনো নীল রঙের এফওটন পিকআপ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩)। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সংক্রান্ত তিনটি এবং চুরির একটি মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই শেখ মফিজুর রহমানসহ অন্য সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।