ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ঝিনাইদহে পারিবারিক বিরোধে প্রাণ গেল দুই ভাইয়ের, পৃথক ঘটনায় হত্যাকাণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা ও সদর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ও সন্ধ্যায় ঘটে যাওয়া এসব ঘটনায় দুই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। একটি ঘটনা সুপারি পাড়া নিয়ে বিরোধের জেরে, অন্যটি দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ থেকে ঘটেছে।

শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই, তাঁর স্ত্রী ও সন্তান গুরুতর আহত হন।

 স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই বড় ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর-চাঁদপুর গ্রামে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিকেলে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই পাশে থাকা কোদাল দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুটি ঘটনাই পারিবারিক কলহের জেরে ঘটেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।