ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নেশার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টার অভিযোগ, ছেলের ৬ মাসের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
জেলা ও দায়রা জজ আদালত যশোর ছবির ক্যাপশন: জেলা ও দায়রা জজ আদালত যশোর
নিজস্ব সংবাদদাতা :
যশোরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বাবা-মাকে মারধর, হত্যাচেষ্টা ও বাড়িতে ভাঙচুরের অভিযোগে রায়হান হোসেন (২০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক সাকিব আহম্মেদ ইমন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রায়হান যশোর সদর উপজেলার ছোট বালিয়াডাঙা গ্রামের আনিছুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, রায়হান গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত হয়ে পড়েন। ছেলেকে মাদক থেকে ফেরানোর চেষ্টা করেও সফল হননি তার বাবা আনিছুর রহমান ও মা চামেলী বেগম। মাদক কেনার জন্য তিনি প্রায়ই তাঁদের কাছে টাকা চাইতেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১২ অক্টোবর দুপুর ১২টার দিকে মাদক সেবনের জন্য বাবা-মায়ের কাছে টাকা চান রায়হান। তাঁরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মাকে মারধর করেন। একপর্যায়ে দা, বটি ও চাকু দিয়ে বাবাকে কোপানোর চেষ্টা করেন এবং মায়ের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় বাবা-মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রায়হানকে আটক করেন। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

ঘটনার পর আনিছুর রহমান লিখিত অভিযোগ দিলে পুলিশ রায়হানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাঁকে আদালতে সোপর্দ করে। মামলার শুনানি শেষে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।