ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
আনন্দ সরকার ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মুহাম্মদ শাহাবাজ (২৬) নামে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে খিলগাঁও থানা পুলিশ বাসার দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই ভবনের নিচতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচানো অবস্থায় ঝুলছিলেন তিনি। সকাল ১১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের জানান, খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ১০ তলা ভবনের নিচতলার একটি বন্ধ কক্ষের দরজা ভেঙে যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাবাজ পেশায় ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি পাকিস্তানের মুলতানের জামালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তার বাবার নাম নাজির আহমেদ। পরিবার নিয়ে তিনি দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।