ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

যশোরে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার ও টাকা নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে নিজ ঘর থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। 

পাশাপাশি জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর আছিয়া বেগম তাঁর বোনের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি তাঁর বোন নিজের মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নিহতের মেয়ে পান্না।

স্থানীয়দের ধারণা, চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করা ব্যক্তিদের চিনে ফেলায় আছিয়া বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোরের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।