ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বাবার বাড়িতে দুর্গাপূজা উদযাপন করতে এসে নববধূর মৃত্যু, বিসর্জনস্থলে শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
তালায় দুর্গাপ্রতিমা বিসর্জনস্থলে নববধূর আকস্মিক মৃত্যু ছবির ক্যাপশন: তালায় দুর্গাপ্রতিমা বিসর্জনস্থলে নববধূর আকস্মিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | দেশ বাংলা টিভি নিউজ

সাতক্ষীরার তালা উপজেলায় দুর্গাপ্রতিমা বিসর্জন ও সিঁদুর খেলায় অংশ নিতে গিয়ে তন্নী দে (নববধূ) নামে এক নারীর আকস্মিক মৃত্যু হয়েছে। 

বিজয়া দশমীর রাতে কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। আনন্দঘন পরিবেশে হঠাৎ তাঁর মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তন্নী দে তালা উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর এবারই প্রথম বাবার বাড়িতে দুর্গাপূজা উদযাপন করতে এসেছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জন দেখতে যান তন্নী। ধর্মীয় রীতি অনুসারে দুর্গাদেবীর চরণ ও কপালে সিঁদুর দেওয়ার পাশাপাশি সহপাঠী ও স্বজনদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তন্নী। এরপর তিনি মাটিতে পড়ে যান। উপস্থিত স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন এবং কাছের চিকিৎসাকেন্দ্রে নেওয়ার উদ্যোগ নেন। তবে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আকস্মিক গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন তন্নী দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।