ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

শ্রীপুরে ভয়াবহ আগুনে মসজিদসহ একাধিক দোকান পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
শ্রীপুরে ভয়াবহ আগুন ছবির ক্যাপশন: শ্রীপুরে ভয়াবহ আগুন
গাজীপুর সংবাদদাতা :
গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

 বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, অগ্নিকাণ্ডে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, মুরগির দোকান, ভাঙারির দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি মসজিদ পুড়ে গেছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।