ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ: আজ ২৩ অক্টোবর থেকেই আবহাওয়া বদলের শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রতীকী স্যাটেলাইট ছবি ছবির ক্যাপশন: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রতীকী স্যাটেলাইট ছবি

আজ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার বঙ্গোপসাগর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এবং এর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আজকের মধ্যে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে।



 এই নিম্নচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর সন্ধ্যা থেকে তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছিল। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।



এই অবস্থায় দেশের আবহাওয়া আপাতত প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকবে।


আবহাওয়া অধিদপ্তর এখনো কোনো সমুদ্রবন্দরে সতর্ক সংকেত দেয়নি। তবে যারা সমুদ্রে মাছ ধরতে গেছেন, তাদেরকে পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে বলা হয়েছে। 


নিম্নচাপটি ঘনীভূত হলে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।