ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

খুলনায় মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক | দেশ বাংলা টিভি নিউজ

খুলনা নগরীতে মায়ের সামনেই এক নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকার একটি সড়কে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও তাঁকে আঘাত করে বলে অভিযোগ উঠেছে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরীর জিন্নাহপাড়া ৭ নম্বর সড়কের টাওয়ার গলির সামনে এ ঘটনা ঘটে। নিহত খুশি বেগম (২৪) ওই এলাকার বাসিন্দা খোকনের মেয়ে এবং ব্লেড বাবুর স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আগে থেকে ওত পেতে থাকা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁর মাথায় গুলি লাগে। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ রয়েছে। হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মায়ের দাবি, ঘটনার সময় তিনি মেয়ের সঙ্গে বাড়ির সামনে ছিলেন। এ সময় মিরাজ নামের এক যুবক তাঁদের কাছে এসে মিরাজ কেমন আছেন, তা জানতে চান। এর কিছুক্ষণ পরই তাঁর সামনেই মেয়েকে গুলি করা হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, এ ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।